সড়কে অবস্থান নিয়ে থাকা শিক্ষার্থীদের ওপর দুপুর পৌনে দুইটার দিকে হামলা করার চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের ধাওয়া দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ ধাওয়া পাল্টা ধাওয়া পরে সংঘর্ষে রূপ নেয়। দুপুর ২টা ১০ মিনিটে এ খবর লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
এরই মধ্যে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
এ বিষয়ে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা এখনো জানি না। তবে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলছে।





