পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রামনাবাদ নদীর ফেরিঘাট থেকে বুধবার সকাল ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির মন্ডল জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
মৃতের পরনে ছিল থ্রি কোয়াটার জিন্স প্যান্ট ও শর্ট গেঞ্জি।
ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





