গত ১০ দিনের তুলনায় বর্তমানে যানজট অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ঈদে মানুষ সুন্দর ভাবে বাড়ি ফিরতে পারছেন।

তিনি বলেন, গত বছরের ঈদের সময় যে যানজট ছিলো এবছর তা দেখা যায়নি। আগামী দিনগুলোতে যানজট আরো কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার দুপুরে গুলিস্থান মোড়ে যানজট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পুলিশ প্রশাসন যানজট নিরসনে নিরলস ভাবে কাজ কর যাচ্ছে। তাদের কাজ করতে আমিও সারাক্ষণ চাপ সৃষ্টি করছি।

মন্ত্রী বলেন, মহাসড়কের যানজট নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রক‍াশিত হচ্ছে তা অপপ্রচার। তার‍া যানজটের সঠিক চিত্র তুলে ধরেনি। তিনি বলেন, যানজট আগের চেয়ে অনেক কমে গেছে।

তিনি বলেন, আমি গণমাধ্যমে সমালোচনাকে সাধুব‍াদ জানাই। আম‍ার কাজে যত সমালোচনাই আসুক না কেন আমি আমার মতো দেশের কল্যাণে কাজ করে যাবো।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ