রাজধানীর আজিমপুর কলোনিতে গ্যাসের চুলার আগুন লেগে স্বামী-স্ত্রী দু'জনই দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সালামত হোসেন (৪৮) ও তার স্ত্রী লাভলী আক্তার (৪০)।
ভোর ৬টার দিকে গ্যাসের চুলায় পানি গরম করতে দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ তার স্ত্রী লাভলী আক্তার গ্যাসের চুলায় আগুন দেখতে যান। চুলা বন্ধ করতে গেলে তার শরীরে আগুন ধরে যায় বলে জানান আহত সালামত হোসেন।
লাভলীর চিৎকার শুনে আগুন নেভাতে গেলে তিনিও দগ্ধ হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
লাভলী আক্তার ও সালামতের শরীরের অধিকাংশই পুড়ে গেছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।
[b]ঢাকা,৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
জাতীয়
চুলার আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ
রাজধানীর আজিমপুর কলোনিতে গ্যাসের চুলার আগুন লেগে স্বামী-স্ত্রী দু'জনই দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সালামত হোসেন (৪৮) ও তার স্ত্রী লাভলী আক্তার (৪০)। ভোর ৬টার দিকে গ্যাসের চুলায় পানি গরম করতে দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি





