নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটামোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার রনাইল গ্রামের মজনু হোসেন এবং জেলার নিয়ামতপুর উপজেলার তালপকুরিয়া গ্রামের ভুট্টু আলী।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রনাইল গ্রাম থেকে মজনু মোটরসাইকেলযোগে তার শ্বশুরবাড়ি তালপকুরিয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নওহাটা মোড় এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুজন মারা যান।
এই ঘটনায় এক শিশু আহত হয়। সংবাদ পেয়ে শিশুকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ওসি নজরুল আরও জানান, ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমবি





