আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ইউনুস আলী লাভলুকে (৪০) আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ মিনারে ফুল দেয়ার একপর্যায়ে হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন গ্রুপের সদ্য যোগদানকারী সায়েদুজ্জামান কোয়েল ভেলাগুড়ি ইউনিয়নের দিপু নামে এক বিএনপি কমীকে মারধর শুরু করেন।
এতে উপস্থিত মোশারফ গ্রুপের সাথে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর কিছুক্ষণ পর শাহ গরিবুল্লাহ মাজার এলাকায় আবারও ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ছয়জন আহত হয়। তারা স্থানীয়ভাবে গোপনে চিকিৎসা নিয়েছেন।
পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ইউনুস আলী লাভলুকে আটক করে নিয়ে
হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন জানান, শহরের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে
এআর





