রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় স্কাই লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ভজন সরকার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এমকে