নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে আবিরপাড়া গ্রামে স্বামী মাসুদ আলমের নির্যাতনে স্ত্রী রাবেয়া আক্তার (২০) খুন হয়েছে।

রোববার সকালে যৌতুকের দাবিতে মাসুদ রাবেয়া আক্তারকে শারীরিক নির্যাতন করলে গুরুতর আহত অবস্থায় জেলা শহর মাইজদী এশিয়া হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে ভর্তির দু’ ঘন্টা পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাবেয়া একই ইউনিয়নের মৃত হারিছ মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানান, গত ২ বছর আগে রাবেয়া আক্তারকে মাসুম আলমের কাছে বিয়ে দেয়। বিয়ের পর থেকে মাসুদ আলম যৌতুকের জন্য রাবেয়া আক্তারকে শারীরিক নির্যাতন করেছে। রোববারও যৌতুতের দাবিতে মাসুদ আলম তার স্ত্রীকে মারধর করলে সংবাদ পেয়ে তার ভাই মিজান গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এদিকে সোনাইমুড়ি থানার অফিসার ইন চার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, যৌতুক না পেয়ে স্বামী তার স্ত্রীকে নির্যাতন করায় মারা যায়।

কেএইচ