কক্সবাজারের রামু চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি মার্কেটের ১২টি দোকান পুড়ে গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতা এসএম জাফর জানান, বাজারের জাহাঙ্গীর আবাসিক হোটেলের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আধঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কক্সবাজার থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রামুতে ফায়ার সার্ভিসে ষ্টেশন না থাকায় বারবার এ ধরনের ক্ষতির সম্মূখীন হতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোছলেহ উদ্দিন জানান, খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।
কেএইচ





