রাজধানীর পুরান ঢাকার জজকোর্টের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা।

এছাড়া গুলিস্তানে বাসে আগুন দেওয়ার সময় এক পিকেটারকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজন সরকার জানান, আগুন লাগার খবর ফেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

জেএ