নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মো. আশরাফ ওরফে বোমা আশরাফকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বোমা আশরাফ উপজেলার আবিরপাড়া গ্রামের জাফর আহম্মদের ছেলে।
সোনাইমুড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশরাফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমা আশরাফকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনায় চারটি মামলা রয়েছে।
কেএইচ





