রাজধানীতে শিশুসহ একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এ ঘনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন মীর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কদমপুরে একটি বাসায় শিশুসহ চার জনের লাশ পাওয়া গেছে। তবে আমরা ধারণা করছি দুইদিন আগে কেউ তাদের হত্যা করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি জালাল।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





