জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাষ্ট্রপতির দিনের কর্মসূচিতে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সাক্ষাতের সূচি রাখা হয়েছে।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বুধবার নিই উয়র্ক যাচ্ছেন শেখ হাসিনা।
সাধারণত বিদেশ সফরে যাওয়ার আগে এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে সরকার প্রধান বঙ্গভবনে যান। রেওয়াজ অনুযায়ী বিদেশ থেকে ফেরার পরও তিনি বঙ্গভবনে গিয়ে সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে জানান।
এএইচ





