প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার  সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং সংস্থাটির ঊর্ধতন কর্মকর্তারা সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৩ মার্চ) বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতকারে চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে ছিলেন, দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দিন আহমেদ, কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল এবং দুদকের মহাপরিচালক (আইন) মো. মঈদুল ইসলাম।

সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব বলেন  ‘এটা স্রেফ প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের সৌজন্য সাক্ষাৎ’।

এম আর