ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী সাত দিনকে চ্যালেঞ্জিং বলেছেন সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা।
শনিবার (১৭ আগস্ট) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অধ্যাপক সানিয়া তহমিনা বলেন, ‘আগামী সাতটা দিন আমাদের জন্য চ্যালেঞ্জিং। আবহাওয়া আমাদের অনুকূলে নয়। আমরা যদি এডিসের দুর্গে আঘাত হানতে না পারি, তাহলে পরিস্থিতি কী হবে বলা মুশকিল।’
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৪৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান অধ্যাপক সানিয়া তহমিনা। এর মধ্যে ঢাকা শহরে ভর্তি হয়েছেন ৬২১ জন। আর ঢাকার বাইরের শহরগুলোতে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাবে তা বুঝতে সপ্তাহ খানিক সময় লাগবে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. সানিয়া তহমিনা বলেন, ‘আগামী ৭ দিন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আবহাওয়া আমাদের অনুকূলে নেই। এই ঘনবসতিপূর্ণ বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহর যেটা বিশ্বের সবচাইতে বেশি ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি।
আগামী ৭ দিনের মধ্যে আমরা যদি এডিস মশার দুর্গ ধ্বংস করতে না পারি এবং পরিবেশ যদি আমাদের অনুকূলে না থাকে তাহলে আমরা কিন্তু সমস্যায় পড়বো।
তিনি বলেন, আশা করছি এই সময়ে আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে। এই সময়ে আমাদের সবার সর্বোচ্চ চেষ্টাও অব্যাহত থাকবে। সবাই মিলে যেভাবে চেষ্টা করে যাচ্ছে ও দিনরাত পরিশ্রম করছে, আশা করছি তাতে এই পরিস্থিতির উন্নতি ঘটবে।’
এএস





