সুবিধাবঞ্চিতদের উন্নয়ন ব্যতীত দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নুরুল ইসলাম বুলবুল।
আজ বুধবার রাজধানীর হাজারীবাগ এলাকায় সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় এ কথা বলেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, নিম্নবৃত্ত মানুষের কাষ্ট লাঘবে বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। এই শীতে অসহায় মানুষের কষ্টের সীমা নেই। কিন্তু সরকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। অন্যদিকে উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাটের মহাযজ্ঞ চলছে দেশের সর্বত্র। বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে না দেয়া পর্যন্ত মানুষের মুক্তি সম্ভব হবে না। সুবিধাবঞ্চিতদের উন্নয়ন ব্যতীত দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। এমতাবস্থায় সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব।
নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা দেশের স্বাধীনতা-সার্বোভৌমত্ব রক্ষা ও মানুষের কল্যাণে সবসময় পাশে থাকে। দেশের সকল ক্রান্তিলগ্নে জাতিকে রক্ষা করতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে ও মানবতার পাশে সকলে দাঁড়াবে। তিনি সকলকে সেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহবান জানান।
হাজারীবাগ উত্তর থানার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও হাজারীবাগ উত্তর থানা আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শেখ শরিফ উদ্দিন, থানা সেক্রেটারী মাহফুজ আলম, থানা কর্মপরিষদ সদস্য এডভোকোট জোবায়দুর রহমান, আমিনুল ইসলাম সোহেল প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
এএস





