সিলেট নগরীর কালীঘাটে পরিবহন শ্রমিক ও দোকান শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।সংঘর্ষের সময় প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। নগরীর কালীঘাটে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

জানা গেছে, দুপুরে নগরীর কালীঘাট চালের আড়তে একটি পিকআপভ্যানে চাল উত্তোলন নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে দোকান শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষ বিকেল সাড়ে ৩টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৪ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৪ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় সময় প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এআই