সৌদী প্রবাসী আমিরুল ইসলামের স্ত্রী মাহমুদা আক্তার (২৫),দুই ছেলেসহ আলভী (২) ও বাবু (১) কলহের জের ধরে হারপিক পান করে  আত্মহত্যার চেষ্টা করেছেন। মাহমুদা  বিরাসার গ্রামের সৌদী প্রবাসী আমিরুল ইসলামের স্ত্রী।  

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়ায় এ ঘটনা ঘটে। তাদের তিনজনকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক রুহুল মঞ্জুর  জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মাহমুদার মামা শামীম মিয়া জানান, মাহমুদার  সঙ্গে শাশুড়ি ও ভাসুরের ঝগড়া হয়। এর জের ধরে  মাহমুদা আক্তার তার দুই ছেলেকে নিয়ে হারপিক পান করেন।

তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এমকে