নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের ল্যাবে নতুন করে আরও ৪৬ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে হাসপাতালের (খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল) ভারপ্রাপ্ত তত্ত্ববধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামসুদ্দোহা সরকার সঞ্চয় এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শামসুদ্দোহা সরকার জানান, গতকাল বৃহস্পতিবার (১৪ মে) ২১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এর আগে সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়।

জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১৫৩৫ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৬০ জনের আর সুস্থ হয়েছেন ৩৪২ জন।

এমবি