ঐতিহ্যবাহী ময়মনসিংহ জিলা স্কুলের কৃতি ছাত্র সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো: ইউনুছ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এম.পি।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তাগাছা আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি, ইশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক এ.কে.এম ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে রওশন এরশাদ বলেন, তোমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। বেশি বেশি মেইন বই পড়তে হবে। তিনি বলেন, বিষদভাবে বই না পড়লে জ্ঞান অর্জন সঠিক ভাবে হবে না।

শিক্ষাথীদের সতর্ক করতে বিরোধী দলীয় নেত্রী বলেন, কিছু কিছু কুছাত্র আছে যারা ড্রাগ বা নেশা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যস্ত, তাদের সাথে মিশলে ভাল ছেলেরাও খারাপ হয়ে যায়। তাদের থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি। তিনি অভিভাবকদেরও এ ব্যাপারে বাড়তি নজর রাখার জন্য আহবান জানান।

নেত্রী বলেন, এই ঐতিহ্যবাহী স্কুলের বিল্ডিংটা অনেক জড়াজীর্ণ হয়ে পড়েছে। এ স্কুলের যা যা প্রয়োজন কিংবা সমস্যা আছে তা আমি সমাধান করার চেষ্টা করবো।

তিনি ময়মনসিংহ বিভাগের বিষয়ে বলেন, ময়মনসিংহ বিভাগ ঘোষণার ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি তিনি অতি শীঘ্রই ময়মনসিংহে এসে বিভাগ ঘোষনা করে দিয়ে যাবেন।

পরে তিনি স্কুলের কৃতি ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ করেন। তারপর বিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কিৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসএইচ