টাঙ্গাইল জজকোর্ট ভবনের ৪ তলা থেকে লাফিয়ে পড়ে হারুন (৩২) নামে এক আসামি আত্মহত্যা করেছেন। বুধবার বিকাল পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।

হারুন জেলার কালিহাতি উপজেলার পালিমা গ্রামের ফুলচাঁনের ছেলে।

কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, মঙ্গলবার সকালে পালিমা গ্রামের পাশের নদী থেকে আমিনা বেগম (১৯) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। আমিনাকে নির্যাতন করে হত্যার পর লাশ পানিতে ফেলে দেন তার স্বামী হারুন ও শ্বশুরবাড়ির লোকজন। স্ত্রী হত্যার দায়ে মঙ্গলবার হারুনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার জন্য বুধবার সকালে হারুনকে কোর্টে নেওয়া হয়। জজকোর্ট ভবনের চারতলা থেকে আকস্মিকভাবে নিচে লাফিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ