রাজধানীর দিলকুশায় বিসিআইসি ভবনের পেছনের একটি ভবনে আগুন লাগার ৩০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় আগুনের সূত্রপাত হয়। এতে কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, দিলকুশা বিসিআইসি ভবনের পেছনে একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তা নেভাতে সক্ষম হন। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

জেআই