চট্টগ্রামে করোনাভাইরাসে মৃত বেড়ে ১৭ জনে দাড়িয়েছে। নতুন করে আরও ১২ জন শনাক্ত হয়েছে। এরমধ্যে ৬ জন পুলিশ সদস্যও রয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত দাড়িয়েছে ২১৯ জনে।

আজ (১০ মে) রোববার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, শনিবার রাতে বিআইটিআইডিতে ২১৩টি নমুনা পরীক্ষা করা হয়। তম্মধ্যে ফলাফল পজিটিভ আসে ১৫ জনের। এরমধ্যে ১২ জন চট্টগ্রামের, তিনজন নোয়াখালী জেলার।

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে ১১ জন নগরীর, বাকি একজন সীতাকুন্ড উপজেলার কালুশাহ নগর এলাকার বাসিন্দা। ১১ জনের মধ্যে দামপাড়া পুলিশ লাইনের ঠিকানায় ৮ জন রয়েছেন। এরমধ্যে ৬ জন পুলিশ সদস্য।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, নতুন আক্রান্তদের মধ্যে খুলশী থানার একজন এএসআই রয়েছেন। এছাড়া দামপাড়া পুলিশ লাইন্সের চারজন কনস্টেবলও আছেন। আক্রান্তের তালিকায় একজন ট্রাফিক সার্জেন্ট ও তার স্ত্রী এবং ভাইও রয়েছেন।

এদিকে, নতুন আক্রান্তের তালিকায় নেভী হাসপাতাল গেইট এলাকার একজন, ঈদগাঁহ বড় পুকুর এলাকার একজন ও নয়াবাজার হালিশহর এলাকার একজন রয়েছেন। এছাড়া নয়াবাজার হালিশহর এলাকার ব্যক্তি বিআইটিআইডির আইসোলেশন ওয়ার্ডে শুক্রবার রাতে মারা গেছে একজন। এনিয়ে চট্টগ্রামে করোনায় মৃত বেড়ে দাড়িয়েছে ১৭ জনে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জনে।

এমবি