ফেনসিডিল-মদসহ গ্রেফতার হওয়া মো.ইউসুফ নামে এক মাদক বিক্রেতাকে আজ সোমবার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউছ যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারি মো.মহিউদ্দিন জানান, ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ‍অধিদপ্তরের একটি টিম নগরীর হালিশহরের ছোটপুল এলাকায় বাদশাহ হাজী ব্রিক ফিল্ডের পাশে হাজী নূরুল হকের ভবনে ইউসুফের ভাড়া বাসায় থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ২৯ লিটার চোলাই মদ উদ্ধার করতে সক্ষম হয় ওই টিম। এই ঘটনায় হালিশহর থানায় একটি মামলা দায়ের হয়।

মামলার অভিযোগপত্র দাখিলের পর ২০০৬ সালের ১ মার্চ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯ (১) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মোট তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
মাসুম/ এআই