গাইবান্ধা পলাশবাড়ি সড়কে ঝিনাশ্বর গ্রামে শুক্রবার দুপুরে অযত্মে অবহেলায় পড়ে থাকা শহীদ মুক্তিযোদ্ধাদের কবর সংস্কার কাজের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সৈয়দ শামস-উল্-আলম হীরু।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ঝন্টু, গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি মোর্শেদ বিল্লাহ রাশেদ, বল্লামঝাড় ইউপির ৬নং ওয়ার্ড সদস্য ফজলুর রহমান ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ সদর উপজেলা শাখার সভাপতি আবু হোসেন মৃধা প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক এ্যাড. সৈয়দ শামস-উল্-আলম হীরু বলেন, মুক্তিযুদ্ধে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, আজ তাদের কবরগুলি জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য পর্যায়ক্রমে গোটা গাইবান্ধায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবর সংস্কার করা হবে।
ছাদেকুল/এমবিএইচ





