নীলফামারীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত অভিযানে এই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে গত ১১ দিনে জেলায় ২৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম সুত্র মতে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।
গ্রেফতারকৃতদের আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন সাংবাদিকদের জানান, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এমআর





