ভারতের সাথে সম্পাদিত হওয়া চুক্তিগলো জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানিছেন বদরুদ্দিন উমর। জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে গতকাল (৮ এপ্রিল) ভারতের রাজধানী দিল্লীতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পাদিত ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক এবং ৬২ দফা যৌথ ঘোষণায় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, দক্ষিণ এশিয়া ভূ-রাজনীতিতে ভারতের আধিপত্য বিস্তারের সঙ্গে এই চুক্তি ও সমঝোতার সম্পর্ক রয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বঙ্গোপসাগর-ভারত মহাসাগর-আরব সাগরকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের যে যুদ্ধ জোট ও পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা সমঝোতা স্মারকের নামে ভারত বাংলাদেশকে তার সাথে যুক্ত করলো। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে তারা দাবি করেন।
জাতীয় মুক্তি কাউন্সিলের নেতৃবৃন্দ আরো বলেন, ভারতের সাথে প্রতিরক্ষা সমঝোতা চুক্তিসহ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতির সাথে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তি জনসম্মুখে প্রকাশের করতে হবে।
মিলটন চাকমা/ মাহমুদ





