চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে আব্দুল লতিফ (৪৮) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক আব্দুল লতিফ একই ইউনিয়নের তেরশিয়া গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে। দ্বিতীয় মহানন্দা সেতু এলাকার দক্ষিণ পাশ থেকে রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে দ্বিতীয় মহানন্দা সেতু এলাকার দক্ষিণ পাশ থেকে আব্দুল লতিফকে আটক করা হয়।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইসলামপুর ইউনিয়নের জেএমবির নেতৃত্ব ছিল আব্দুল লতিফের উপর।
এমএনজে





