পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ মঙ্গলবারে (৩০ আগস্ট) ভিড় বেড়েছে। ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

প্রথম দিনের মতোই মঙ্গলবার সকাল ৮টা থেকে অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। এদিন ৮ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গেছে, ৯ সেপ্টেম্বরের অগ্রিম টিকেট পাওয়া যাবে ৩১ আগস্ট, ১০ সেপ্টেম্বরের টিকেট ১ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বরের টিকিট ২ সেপ্টেম্বর বিক্রি করা হবে।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবতী জানান, দ্বিতীয় দিনেও ৩১টি আন্তনগর ট্রেনের ২২ হাজার ২৭৬টি অগ্রিম টিকিট বিক্রি করবেন।

এমএনজে