২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ও হরতালের সমর্থনে ময়মনসিংহে গণমিছিল ও সমাবেশ করেছে শহর জামায়াত।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জামায়াতের ময়মনসিংহ জেলা সহকারী সেক্রেটারী মাওঃ মোজাম্মেল হক আকন্দের নেতৃত্বে মিছিলটি শহরের জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শহর জামায়াতের সেক্রেটারী শহিদুল্লাহ কায়সার, শহর জামায়াতের কর্মপরিষদ আল হেলাল তালুকদার, হায়দার করিম, আনোয়ার হাসান সুজন, জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তা ও সেক্রেটারী ওয়ালীউল্লাহ মুজাহিদ প্রমুখ।
ইআর





