বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে বৃহষ্পতিবার সকালে নো-ম্যানাস ল্যান্ড থেকে ১৫ লাখ টাকা মুল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাষ্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা।
আটককৃততরা হলো, ঢাকার কাপ্তান বাজার এলাকার পশ্চিম সুত্রাপুরের ওসমান গনীর ছেলে মোকলেসুর রহমান(৩৮)ও খিলগাওয়ের ১৩/১ পশ্চিম নন্দীপাড়া বাজার মসজিদ রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম(৩৯)।
কাস্টমস সুত্রে জানা যায়, ওই পাসপোর্ট যাত্রী সকালে বেনাপোল পৌছে ইমিগ্রেশনও কাস্টমসে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে ঢোকার অপেক্ষায় চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে লাইনে দাড়িয়ে ছিল। এমন সময় গোঁপন সংবাদ পেয়ে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাদের দুজনকে আটক করে কাস্টমসে নিয়ে আসে।
পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে পাসপোর্টযাত্রী মোকলেসুর রহমানের কাছ থেকে বাংলাদেশি টাকায় ৪ লাখ ৯৬ হাজার ৩০০ টাকা মুল্যের, বিভিন্ন দেশের মুদ্রা ও খাইরুল ইসলামের কাছ থেকেও বাংলাদেশি টাকা ৯ লাখ ৮৬ হাজার টাকা মুল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস সহকারী পরিচালক(শুল্ক গোয়েন্দা) গোলাম রসুল মিয়া জানান, তাদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা নেয়া হবে।
এমই





