সালমা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর পশ্চিম ভাষানটেকের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সালমা খাতুন গাজীপুরের কালিগঞ্জে উপজেলার মিলন হোসেনের স্ত্রী।
ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সালমার স্বামী মিলন সিএনজি চালক। সালমা ভাষানটেক সিআরপি হাসপাতালে আয়ার কাজ করতেন। রাত্রে স্বামী- স্ত্রী একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। সকালে স্বামী ঘুম থেকে জেগে তার স্ত্রীর লাশ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।
জেএ





