রাজধানীর মতিঝিল এলাকার নটর ডেম কলেজের পাশের ৬ তলা একটি ভবনের চতুর্থ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটায় ভবনটিতে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা আসিফ টাইমনিউবিডি.কমকে জানান,আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের দুটি ইউনিট কাজ করছে। তবে, কি কারণে অগ্নিকান্ডের সূত্রপাত,হতাহত এবং অগ্নিকান্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেসম্পর্কে তাৎক্ষনিক কিছু জানাতে পারেননি।
[b]ঢাকা,জেইউ,৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
জাতীয়
মতিঝিলে ৬ তলা ভবনে আগুন
রাজধানীর মতিঝিল এলাকার নটর ডেম কলেজের পাশের ৬ তলা একটি ভবনের চতুর্থ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।





