নিষ্ঠুর প্রধান শিক্ষকের নির্মম বেত্রাঘাতে গুরুতর আহত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২৭০নং উত্তর কুমারিয়াজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ইয়াছিনকে (১২) শনিবার হাসপাতালের বেডে মডেল টেস্ট পরীক্ষা দিতে হয়েছে।

মডেলটেষ্ট পরীক্ষার শেষ দিনে অংক পরীক্ষার প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বিকেলে ইয়াছিনকে ক্লাশ রুমে প্রধান শিক্ষক আবু সুফিয়ান কোচিং করাচ্ছিল।

কোচিং চলাকালীন ইয়াছিন একটি অংক কষতে ভুল করলে তাকে প্রধান শিক্ষক বেত দিয়ে বেধড়ক মারপিট করে। তার মারপিটে ছাত্র ইয়াসিন গুরুতর আহত হয়।

আহত অবস্থায় সন্ধ্যায় আবু সুফিয়ানকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় বলে ছাত্রের পিতা ফারুক জোমাদ্দার, ইউপি সদস্য কামরুল মুনসি জানান।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত হওয়ার কারনে মডেলটেষ্ট পরীক্ষার শেষ দিনে হাসপাতালেই তাকে পরীক্ষা দিতে হল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান আহত ছাত্রের পরীক্ষা হাসপাতালে নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুম বিললাহকে নির্দেশ দেন। সংশ্লিষ্ট ক্লাষ্টারের দায়িত্বে উপজেলা সহকারি শিক্ষা অফিসার বশিরুল আলম হাসপাতালে ছাত্র ইয়াছিনের পরীক্ষা গ্রহন করেন।

উপজেলা শিক্ষা অফিসার জানান, শিশুদের প্রতি এ আচরণ বাঞ্চনিয় নয়। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আইনগত ব্যবস্থা নেয় হবে। প্রধান শিক্ষক আবু সুফিয়ান হাসপাতালে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

এসএইচ