ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক মনিরুজ্জামান মিঞার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৩ জুন এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক মনিরুজ্জামান মিঞার ইন্তেকালে জাতি একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীকে হারাল।

তিনি আরো বলেন, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এমআইএস