যশোরে হাতবোমা বিস্ফোরণে খোকন হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের খাদ্য গুদাম এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আশ্রম মোড় এলাকার হার্ডওয়ার ব্যবসায়ী এবং আবুল কালামের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার আককাস আলী বলেন, মোটরসাইকেল যোগে ব্যবসায়ী খোকন বাসায় ফিরছিলেন। খাদ্য গুদাম এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তদের ছোঁড়া হাত বোমার স্প্লিন্টারেতিনি আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ওসি আরও বলেন, ব্যবসায়ী খোকনের আহত হওয়ার বিষয়টি কিছু বলতে পারছি না। তবে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
কেএইচ





