করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩৬ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৬৮৩ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ২৮০ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৩২ হাজার ৬০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন আরও ৭ হাজার ৭২ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ ছয় লাখ ৩৫ হাজার ১৮৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬ দশমিক ৭৭ শতাংশ।

বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৩৩৫টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৫৬১টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য সাত শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

করোনায় মৃত ৯৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ১৩ জন, পঞ্চাশোর্ধ্ব ২২ জন ও ষাটোর্র্ধ্ব ৫৭ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৫৮ জন, চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে আটজন, খুলনায় তিনজন, বরিশালে দুইজন, সিলেটে তিনজন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।

এমবি