গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে আহত এক যুবলীগ কর্মী বুধবার রাতে মারা গেছেন। উপজেলার মৌচাক শিল্পাঞ্চলে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সোমবারে ওই সংঘর্ষে ১০ জন আহত হন।

নিহত যুবলীগ কর্মী সেলিম মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌনে ১১টার দিকে মারা যান।

সোমবার কালিয়াকৈরের নিটল টাটা গ্রুপের একটি কারখানার পরিত্যক্ত মালামাল নিয়ে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ হয়। এ ঘটনায় ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদকে আটক করে। দ্রুত বিচার মামলায় মাসুদ বর্তমানে জেল হাজতে রয়েছেন।

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ