গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ট্রাক-লেগুনা সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার সকালে নাওজোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নাওজোর পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক জানান, সকাল ৬টা দিকে নাওজোড় এলাকায় চৌরাস্তাগামী একটি লেগুনাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুইযাত্রী নিহত হন। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমই





