বরগুনার তালতলী আমখোলা গ্রামে শিশু রবিউল হত্যাকাণ্ডের মাত্র এক সপ্তাহের মধ্যে বেতাগীতে আবারো শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

চুরির অভিযোগে রোববার সন্ধ্যায় শিশুটিকে পিঠমোড়া করে বেঁধে নির্যাতন করা হয়। শিশুটির নাম শান্ত হাওলাদার (১০)। তার বাবার নাম গৌরাঙ্গ হাওলাদার। বাড়ি বেতাগীর মোকামিয়া গ্রামে।

একটি কাঁচি চুরির সন্দেহে ওয়ার্কশপের মালিক সোহরাব হোসেন, তার ছেলে সোহেল রানা ও তাদের আত্মীয় মাসুদ খলিফা তাকে নির্যাতন করে।

বেতাগী থানার অফিসার ইন চার্জ (ওসি)রফিকুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও দুই নির্যাতনকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সন্ধ্যা রানী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

কেএইচ