একনেকে ৮২৯ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই