বরিশালে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার রাতে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে, বিকালে ও সন্ধ্যায় পৃথক এ দু'টি অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন- নগরের সাহেবেরহাট বন্দর থানাধীন বিশারদ এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৩২) ও আলেকান্দা কাজীপাড়া এলাকার শামিম মুন্সীর ছেলে সাজিন মুন্সী (১৪)।
ডিবির পাঠানো ই-মেইল বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৪টার দিকে নগরের সিঅ্যান্ডবি ১নং পুল এলাকা থেকে সাজিনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, সন্ধ্যা ৬টার দিকে ভাটারখালের অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ঈদগাঁ এলাকা থেকে শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে, তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় দু'টি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কেএইচ





