কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাইসহ চারজন নিহত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুই ভাই বশির ও হামিদ এবং অপর দু’জনহল রফিক ও রইঙ্গা।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত আবদুল হাকিমের খবর পেয়ে পুলিশের একটি দল ওই পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতদলের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। পরে তারা পাহাড়ের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এমবি





