গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডে বাবা-মা ও সন্তানসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর জুরাইন-পোস্তগোলার তুলাবাগিচা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- বাবা খোরশেদ আলম (বয়স ৪০, ২৮ শতাংশ দগ্ধ), মা জহুরা (বয়স ৩০, হাত-পা-মুখ দগ্ধ) ও তাদের সন্তান রিফাত (বয়স ৬, ৫ শতাংশ দগ্ধ)।

ঘটনার পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

প্রতিবেশী মৃদুল ঢামেক হাসপাতালে জানান, হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে আমরা দ্রুত ছুটে যাই। পরে অগ্নিদগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে আসি। আমরাই আগুন নিয়ন্ত্রণে আনি।

অপর প্রতিবেশী রেজাউল করিম জানান, বিকট শব্ধ শুনতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে তাদের উদ্ধার করি।

এআর