ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় বুধবার ভোর রাতে মশার কয়েলের সৃষ্ট আগুনে পুড়ে একই পরিবারের ৫ জন আগ্নি দগ্ধ হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন, গৃহকতৃ মাফিয়া বেগম (৪৫), তার দুই মেয়ে সালমা (২৫), সোনিয়া (১২) ও দুই ছেলে রকি (১৮), আকাশ (১৩)।

পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল নিয়ে যায়। পরে গুরত্বর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডরিয়া এলাকায় নাছিরের ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে ৪ সন্তান- সালমা, রকি, আকাশ ও সোনিয়াকে নিয়ে বসবাস করে আসছিল বিধবা মাফিয়া বেগম। স্বামী মারা যাওয়ার পর অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোন রকমে সংসারের হাল ধরেন মাফিয়া বেগম।

প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফিরে খাবার খেয়ে মশার কয়েল ধরিয়ে সন্তানদের নিয়ে ঘুমাতে যান। রাত সাড়ে তিন টায় ওই মশার কয়েল থেকে সৃষ্ট আগুন পুরো ঘরের ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা মাফিয়া বেগম ও তার ৪ সন্তান অগ্নিদগ্ধ হয়ে ঘরের ভিতর আটকা পড়ে যায়। তাদের আতœ-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে গুরুত্বর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মশার কয়েলের আগুনে একই পরিবারে ৫জন অগ্নিদগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ