পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে পদ্মা সতেুর কাজ শুরু হয়ে গেছে, কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। শনিবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া বলেছেন ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু বানাবেন, বর্তমান সরকার কয়টি বানাবেন এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন-একটার কাজ শুরু হয়েছে। এটা বানানো শেষ হোক, তারপর আরএকটি কথা আসবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার তার সবই বর্তমান সরকার করছে। দেশিও অর্থায়নে পদ্মা সেতু করার কথা বলেছিলাম সেটা আমরা করছি।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ