বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটি আগামী ০৫ মে পর্যন্ত বাড়ানোয় গণপরিবহন বন্ধের মেয়াদও বাড়ানো হয়েছে।
আগামী ০৫ মে পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। শুক্রবার (২৪ এপ্রিল) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
তবে জরুরি পরিষেবাসমূহ খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধ শিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবন ধারণের জন্য মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। তথ্য সূত্র- বার্তা সংস্থা বাসস
এমবি





