রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক ‍যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ২টার দিকে যাত্রাবাড়ীর রফিকুল ইসলাম স্কুল ও কলেজ সংলগ্ন ‍রাস্তা থেকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কায়েস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সূত্রে জানা গেছে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে রাস্তায় পড়েছিলেন ওই যুবক।

এমকে