যশোর জেলা ছাত্রদলের অর্থ-সম্পাদক ইমদাদুল হক ইমদাকে বিস্ফোরক আইনের একটি মামলায় আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বেনাপোল বাজার থেকে তাকে আটক করে পোর্ট থানা পুলিশ। আটক ইমদাদুল পোর্ট থানার ভবারবেড় গ্রামের মারফত মোল্লার ছেলে।

পুলিশ জানায়, ইমদাদুলের নামে নাশকতায় সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি একটি বিস্ফোরক মামলার আসামি।

এতদিন তিনি পালাতক ছিলেন। এলাকায় ফিরেছেন খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, শুক্রবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

এআর