সার্ক কৃষিবিষয়ক মন্ত্রীদের সভাপতি হয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি সার্ক কৃষিমন্ত্রীদের চতুর্থ সভা পর্যন্ত এই সভাপতির দায়িত্ব পালন করবেন। সার্ক কৃষিমন্ত্রীদের সভায় বৃহস্পতিবার বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে সভাপতি ঘোষণা করা হয়। এর আগে সভাপতি ছিলেন ভারতের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রাধা মোহন সিং।

আট বছর পর ঢাকায় সার্ক কৃষিমন্ত্রীদের তৃতীয় সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সার্ক সদস্যভুক্ত দেশের কৃষিমন্ত্রীরা বাংলাদেশের কৃষি উন্নয়নে ভূয়সী প্রশংসা করেন।

এআই